• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বুলুসহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

138168_1সিসি নিউজ: রাজধানীর মোহাম্মদপুর থানার নাশকতা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ এবং বরকতউল্লাহ বুলুসহ ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। বরকতউল্লাহ বুলুর আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিট থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ জানুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় হিউম্যান হলারে ককটেল নিক্ষেপ করা হলে গাড়িটির হেলপার আহত হন এবং গাড়িটির ক্ষয়-ক্ষতি হয়। পরে মোহাম্মদপুর থানার এসআই মেজবাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, বিএনপির সনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এসআই নুরুল ইসলাম শিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ