• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগের নৈতিকতার অবক্ষয় হচ্ছে

নূরে আলমসিসি নিউজ: বাংলাদেশ ছাত্রলীগের নীতি-নৈতিকতার অবক্ষয় হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি নূরে আলম সিদ্দিকি। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নূরে আলম বলেন, ‘আমরাই শুধু বঙ্গবন্ধুর রাজনৈতিক ও প্রকৃত আদর্শ ধারণ করে আছি।’ এ সময় তিনি  ছাত্রলীগের সব নেতা-কর্মীকে অতীতের আদর্শ ধারণের আহ্বান জানান।

১৯৭১ সালে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা  নূরে আলম সিদ্দিকি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও আদর্শের উত্তরসূরি। আপনি তো (শেখ হাসিনা) বঙ্গবন্ধুর চিন্তা-চেতনার উত্তরসূরি না।’

বর্তমান ছাত্রলীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী সেখানে ছাত্রলীগের নাম শোনা যায়। এজন্য দেশের আজ দুরবস্থা।’

প্রধানমন্ত্রীকে অনুরোধ করে নূরে আলম সিদ্দিকি বলেন, ‘আপনার শত্রু হচ্ছে দুর্নীতি। আপনি এসব থামান। আমি আপনার শত্রু নই, আমি আপনার সৃজনশীল সমালোচক।’

শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনি ও সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এসব ঘটনা দেশের জন্য ভালো কিছুর ইঙ্গিত বহন করে না।’

সভায় আরো বক্তব্য রাখেন- পতাকা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তফা মহসিন মন্টু, কাজী মোজাম্মেল হক, মাহমুদুল ইসলাম চৌধুরী, সৈয়দ আহমেদ ফারুখ, আবুল হাসান চৌধুরী প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ