• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী প্যানেলের জয়

1383ঢাকা: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনসহ ৮টি এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে এএম মাহবুব উদ্দিন খোকনসহ ৬টি পদে জয়ী হয়েছেন।

সাদা প্যানেল সভাপতি ছাড়াও সহ-সভাপতি দুটির মধ্যে পদের ‍১টি, সহ-সম্পাদক পদের ২টি, ট্রেজারার ও কার্যনির্বাহীর ৪টিসহ মোট ৮টিতে জয় পেয়েছে।

নীল প্যানেল সম্পাদক পদের পাশাপাশি সহ-সভাপতি পদের ২টির একটিতে, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ৪টিসহ মোট ৬টিতে জয় পেয়েছে।

মোট ১৪টি পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচন-সংক্রান্ত সাব-কমিটির আহবায়ক অ্যাডভোকেট হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাত ১১ টার কিছু পরে ভোট গণনা শুরু হয়।

তিনি বলেন, দ্বিতীয় দিনে দুই হাজার ৫৩ জন আইনজীবী ভোট প্রয়োগ করেন। এর আগে বুধবার প্রথম দিনে ১৮৬৮ জন আইনজীবী ভোট প্রয়োগ করেন। এনিয়ে দু’দিনে মোট ৩৯২১জন ভোটার ভোট প্রয়োগ করেন।

হারুনুর রশীদ জানান, এ নির্বাচনে মোট ভোটের ৭৮ শতাংশ সদস্যের ভোট পড়েছে। মোট ভোটার হচ্ছে ৫০২৩ জন। আইনজীবী সমিতির মিলনায়তনে ৪৩টি বুথে ভোট নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ