শরীফুল ইমলাম, চাঁদপুর : সংবিধান থেকে ইসলাম বাতিলের ষড়যন্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা শহরের শপথ চত্বর এলাকার বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছি বের হয়ে শহর পদক্ষিণ করে হাসান আলী স্কুল মাঠ সংলগ্ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিশতিয়া জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিল পূর্বক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেসে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লেয়াকত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আনওয়ারুল করিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা মুফতি সিরাজুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। সেই দেশে সংবিধান থেকে ইসলাম বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কিছুতেই মেনে নেয়া যায় না। যে দেশের মানুষের ঘুম ভাঙে মসজিদের আযান শুনে সে দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হতে দেয়া যায় না। আমাদের জীবন চলে গেলেও আমরা ইসলামের ক্ষতি হতে দিবো না।
সরকারের দৃষ্টি কামনা করে বক্তারা বলেন, এদেশে নাস্তিকদের সমর্থক কতো পার্শেন্ট, আর ইসলামের সমর্থক কতো পার্শেন্ট তাই চিন্তা করে আপনরা সিদ্ধান্ত নিবেন বলে আমরা আশা করি। আর যদি তা না করেন তবে সারা দেশে আবারো প্রতিবাদের আগুণ জলে উঠবে। বিক্ষোভ মিছিল শেষে সারা বিশ্বে ইসলামের হেফাজ চেয়ে মহান আল্লাহ্র দরবারে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।