• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইসলামের বিজয়: হেফাজত

হেফাজতেঢাকা: রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ হওয়াকে ইসলাম ধর্মের বিজয় বলে আখ্যা দিয়েছে কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

সোমবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রিটটি রুলসহ খারিজ করে দেন।

আদালতের এই রায়ের পর এক সুপ্রিম কোর্ট অঙ্গনে এক প্রতিক্রিয়ায় একথা বলেন হেফাজতের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম কাশেমী।

রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে রিটের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিল মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের মে মাসে সমাবেশ থেকে বিতাড়িত হওয়ার পর কার্যত ঝিমিয়ে পড়া অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম।

কাশেমী বলেন, ‘বাংলাদেশের ৯৮ শতাংশ লোক ইসলাম ধর্মের অনুসারী। এমন দেশে ইসলামকে রাষ্ট্রধর্ম না রাখা অবাঞ্চনীয়। কোনো অপশক্তি পারবে না ইসলামকে প্রতিহত করতে।’

‘আদালত ন্যায়বিচার করেছেন। আদালত মুসলমানদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রিট খারিজের যে রায় দিয়েছেন, এতে আমাদের বাংলাদেশে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম ধর্মের বিজয় হয়েছে।’

কাশেমী বলেন, ‘আদালতের মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সম্মান দেখানো হয়েছে। একইসঙ্গে মিডিয়া এবং সকল মুসলিমকে ধন্যবাদ যারা এই আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন।’

তবে এই রায়ের পর সব ধর্মের লোক মিলেমিশে থাকবে এমন প্রত্যাশাও করেছেন ফজলুল করিম কাশেমী।

তিনি বলেন, ‘আজকের রায়ের পর পূর্বের মতো সকল অহিংস পথ পরিহার করে আমরা সামাজিক ও পারিবারিকভাবে সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করবো বলে প্রত্যাশা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ