• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিএনপি অগণতান্ত্রিক দল: হানিফ

হানিফকুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা এতোদিন কেন্দ্রীয়ভাবে ধ্বংস করে এখন স্থানীয় পর্যায়ে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বিএনপি। বিএনপি অগণতান্ত্রিক দল, এদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দলের নেতাদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকেই পদত্যাগ করেছেন, অনেকেই দল থেকে পদত্যাগের অপক্ষোয় আছেন। এ রকম অবস্থায় বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের অগ্রহ কম। সে কারনণই তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।  এ ছাড়া বিকেলে তিনি সদর উপজেলার শংকরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ