• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট গ্রেটরা

ওয়াসিমখেলাধুলা ডেস্ক: এশিয়া কাপের লিগ পর্যায়ের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল টাইগাররা। এর আগে ২০১২ সালে ফাইনালে উঠেছিল মুশফিক-মাশরাফিরা।

২০১২ সালের সেই ফাইনালে মাত্র ২ রানে হেরে যায় পাকিস্তানের কাছে। এবার ভিন্ন ফরম্যাটের এই আসরে সেই পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে। তাইতো বাংলাদেশের প্রশংসা পঞ্চমুখ বিভিন্ন দেশের ক্রিকেট গ্রেটরা।

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারা টুইট করেন, ‘অসাধারণ জয়। স্কিল, সাহস ও বিশ্বাস। ফাইনালে যাওয়ার যোগ্য তারা। হাথুরুসিংহ ও তার দলকে অভিনন্দন।’

ইয়ান বিশপ বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্সে আরো একবার মুগ্ধ। তাদের ধারাবাহিক উন্নতির প্রমাণ এটি। এবং মাশরাফির দারুণ নেতৃত্ব।’

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, ‘আমরা বেশ লড়াই করেছি কিন্তু সেটা যথেষ্ট ছিল না। এমন ম্যাচে ব্যাটিংটা আরো ভালো হওয়া উচিত ছিল। আমি মনে করি ব্যাটিং প্লান ছিল, কিন্তু সেটা কাজে আসেনি। সাবাশ বাংলাদেশ।’

ভিভিএস লক্ষণ লিখেন, ‘দারুণ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। ২০১৫ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে।’

রাসেল আরনল্ড লিখেন, ‘অভিনন্দন বিসিবি টাইগার। দারুণ ক্রিকেট খেলেছো।’

আফ্রিদির মন্তব্যের সমালোচনা করে অ্যালান বুচার রিটুইট করেন, ‘ভালো দলের বিপক্ষে এই ভুলগুলো আমরা করতে পারব না। এটা কী বাংলাদেশের প্রশংসা? নাকি অন্যকিছু..!?’

পাকিস্তানের স্পোর্টস অ্যানকর সাওয়েরা পাশা লিখেন, ‘হ্যাঁ বাংলাদেশ করে দেখিয়েছে এবং তারা ফাইনালে। টিম পাকিস্তান হারার যোগ্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ