• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জাপা লেজুড়বৃত্তির রাজনীতি করতে চায় না: জিএম কাদের

136385_1বাগেরহাট: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি লেজুড়বৃত্তি রাজনীতি করতে চায় না। কারো পেছনে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না।

বৃহস্পতিবার বিকালে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াতকে মোটামুটি মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে অনেকটা সফলতা অর্জন করেছে আওয়ামী লীগ। এখন জাতীয় পার্টির জন্য একটি প্লাটফর্ম তৈরির সময় এসেছে। তাই দলকে সুসংগঠিত করতে নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুর সবুর আসুদ, লিয়াকত হোসেন চাকলাদার ও জেলা কমিটির সদস্য সচিব হাজরা সহিদুল ইসলাম বাবলু।

সম্মেলন শেষে হাবিবুর রহমানকে সভাপতি ও হাজরা সহিদুল ইসলাম বাবলুকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ