• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দাপটে জিতলো পাকিস্তান

142365খেলাধুলা ডেস্ক: গুরুত্বহীন ও নিয়মরক্ষার ম্যাচে এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান তাড়া করে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থানে থেকে আসর শেষ করলো আফ্রিদির দল। লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ে ।

১৫১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান মোহাম্মদ হাফিজ। তিনি সেহান জয়সুরিয়ার শিকার। ব্যাক্তিগত ১৪ রানে তিনি জয়সুরিয়ার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন।

হাফিজ ফেরার ২৫ রান বাদে ফেরেন সারজিল খান। দিলশানের বলে কাপুগেদারার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ রান।

১৩তম ওভারে উমর আকমলের সঙ্গে ৩৬ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন সরফরাজ আহমেদ। মিলিন্ডা সিরিবর্ধনের বলে তিনি এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন।

মালিকের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৪৮ রান।

তার বিদায়ে ইফতেখারকে সঙ্গী করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শোয়েব মালিক। মালিক ১৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দিনেশ চান্দিমাল এবং তিলেকারত্নে দিলশানের ১১০ রানের জুটির পর দিলশানের ৭৫ রানের হার না মানা ইনিংসের ওপর ভর করে ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান আসে চান্দিমালের ব্যাট থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ