• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

খালেদা জিয়া জঙ্গিবাদের কেয়ারটেকার: ইনু

ইনুরংপুর: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি দমন, সুশাসন ও উন্নয়ন বৈষম্য— এই তিন যুদ্ধে জয়ী হতে হলে জঙ্গিবাদ ও তার কেয়ারটেকার বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কোনো আপস নেই।’

শনিবার রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলকে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও সংবিধানের ‘মহাশত্রু’ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী এসময় তাদের ‘প্রতিহত’ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়া জঙ্গিবাদকে সাথে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের সে ষড়যন্ত্র কখনই সফল হবে না। জনগণ তাদের সে ষড়যন্ত্র রুখে দেবে।’

জাসদ সভাপতি ইনু আরও বলেন, ‘জাসদ এখন ভোটের রাজনীতিতেও এগিয়ে রয়েছে। জাসদ মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে। আমরা সব সময়ই রাজাকারদের বিরুদ্ধে। স্বাধীন দেশে রাজাকারদের কোনো স্থান নেই।’

জাসদ রংপুর জেলা কমিটির সভাপতি ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, যুগ্ম সম্পাদক নাজমুল প্রধান এমপি, সহ-সভাপতি রেজাউল করিম তানসেন এমপি, জাসদ নেত্রী আফরোজা হক রিনা, জেলা সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা, যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।

এর আগে ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে বিভাগের আট জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ