• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

২০২৪ সালের নির্বাচনেও আ.লীগ ক্ষমতায় আসবে -স্বাস্থ্যমন্ত্রী

137085_1সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ‘২০১৯ সালের নির্বাচনেই শুধু নয়, আগামী ২০২৪ সালের নির্বাচনেও আ.লীগ জয়ী হয়ে ক্ষমতায় আসবে। সেই লক্ষেই বর্তমান সরকার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।’

শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে বলেই ভোটাররা এই সরকারের প্রতি আস্থাশীল হয়ে বারবার নির্বাচিত করবে।’

জেলা সিভিল সার্জন ডা. সাদেকুল ইসলামের সভাপতিত্ব্ এতে অন্যান্যের মধ্যে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান লায়লা আঞ্জুমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী, চক্ষু বিভাগের অধ্যাপক ডা গোলাম মোস্তফা, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি শাহীন হাসান, শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল ইসলাম, সিরাজগঞ্জ সদর হাসপাতালের আরএমও আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ