• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাসদে আবারো ভাঙ্গন

জাসদসিসি নিউজ: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আবারও দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। শনিবার রাতে কাউন্সিল স্থল থেকে সরে এসে জাতীয় প্রেস ক্লাবে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে পৃথক কমিটি ঘোষণা করেছে একটি অংশ।

জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শনিবার রাতে নাজমুল হক প্রধান নতুন কমিটির ঘোষণা দেন।

নাজমুল হক বলেন, ‘গঠনতন্ত্র অনুসারে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করার বিধান। কিন্তু কাউন্সিলে কন্ঠভোটের মাধ্যমে হাসানুল হক ইনুকে সভাপতি করা হয়। পরে আমাকে সাধারণ সম্পাদক প্রস্তাব করা হলে তারা এর বিরোধীতা করে।’

তিনি বলেন, ‘অগণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচন করায় তা বর্জন করে আমরা প্রেস ক্লাবে চলে আসি। এবং শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও আমি সাধারণ সম্পাদক হিসেবে কমিটি ঘোষণা করেছি। আমাদের কার্যকরি সভাপতি মাইনুদ্দীন খান বাদল। এছাড়া সব জেলার নেতারা ও সংসদ সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন।’

অন্যদিকে মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিলে ভোট চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তথ্যমন্ত্রী ও সদ্য সাবেক কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে কন্ঠভোটে সভাপতি নির্বাচন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ