• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

New Rose Cafe, Saidpur

women worldখেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। নাগপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

একই দিন শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

মূল লড়াইয়ের আগে বাংলাদেশ ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। আর আইরিশদের বিপক্ষে জয়টি মূল লড়াইয়ের আগে সালমা, জাহানারাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ নারী দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষেই, ৭টি। কিন্তু ৭ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ভারত প্রথমবার মুখোমুখি হয়েছিল ২০১৩ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সিরিজে। ভারতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল সালমা খাতুনের দল।

এরপর ২০১৪ সালের মার্চে ঘরের মাঠেও তিন ম্যাচের সিরিজে ভারতের মেয়েদের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

একই মাসে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সিলেটে বিশ্বকাপের ম্যাচটি ৭৯ রানে হেরে গিয়েছিল স্বাগতিকরা।

দুই বছর পর আবারও আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নতুন অধিনায়ক জাহানারা আলমের নেতৃত্বে এবার বাংলাদেশ ভিন্ন কিছু করতে পারে কি না, সেটাই এখন দেখার!

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ