বিনোদন ডেস্ক : আত্মহত্যা করেছেন ভারতের এক টিভি উপস্থাপিকা। তেলেগু এই উপস্থাপিকার নাম নিরোশা (২৩)। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
আজ বুধবার সকালে ভারতের হায়দ্রাবাদের একটি হোস্টেল থেকে নিরোশার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তে রিপোর্টে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নিরোশা।
হায়দ্রাবাদ পুলিশে জানিয়েছেন, জেমিনি মিউজিক চ্যানেল নামে একটি বেসরকারি তেলুগু চ্যানেলে অ্যাঙ্কর হিসেবে কাজ করতেন নিরোশা। হায়দরাবাদে একটি হোস্টেলে থাকতেন তিনি। তার বয়ফ্রেন্ড ঋত্বিক থাকেন কানাডায়। নিরোশার মা-বাবা থাকেন অন্ধ্রপ্রদেশের চিত্তুরে।
পুলিশ আরো জানিয়েছে, ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন নিরোশা, তা এখনই বোঝা যাচ্ছে না। তবে নিরোশার মোবাইলের সর্বরশষ ডায়াল করা নাম্বারটি তদন্ত করছে পুলিশ।