• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

স্নেহায় মজেছেন গেইল

গেইলখেলাধুলা ডেস্ক: ক্রিস গেইল মানেই নারী বিতর্ক। আইপিএলের সুবাদে বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এবার জড়ালেন আরেক অভিনেত্রী স্নেহা উল্লালের সঙ্গে।
অনেকটা ঐশ্বরিয়ার মত দেখতে স্নেহা উল্লালের বলিউড অভিষেক হয়েছিল সালমান খানের বিপরীতে। তখন গুঞ্জন উঠেছিল সালমান তাকেই বিয়ে করতে যাচ্ছেন। সেই স্নেহা উল্লালকে ইদানিং গেইলের সঙ্গে বিভিন্ন পার্টি, ক্লাবে দেখা যাচ্ছে।
দুই দিন আগে এক পার্টিতে এ বলিউড অভিনেত্রীকে দেখা যায় গেইলের সঙ্গে। সেখানে ক্যারিবিয়ান দৈত্যের সঙ্গে নিত্য এবং ঘনিষ্ঠভাবে কথা বলেন স্নেহা উল্লাল। পরে পার্টির ছবি তিনি নিজেই আপলোড করেন সামাজিক মাধ্যমে। আর সেখান থেকে ভাইরালের মত ছড়িয়ে পড়ে ছবিগুলো।
কিছুদিন আগেই বিগ ব্যাস চলাকালে এক টিভি প্রেজেন্টারকে লাইভ ক্যামেরায় ডিনারের আমন্ত্রণ জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন গেইল। সেখান থেকে মুক্তি পেতে না পেতে এখন স্নেহা উল্লালের সঙ্গে ঘনিষ্ট সময় কাটাচ্ছেন এ ইন্ডিজ তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ