খেলাধুলা ডেস্ক : হিমাচল প্রদেশের ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে ব্লাক ক্যাপসরা। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ১৪৩ রান।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় কিউইদের। উদ্বোধনী জুটিতে মার্টিন গাপটিল ও উইলিয়ামসন ৬১ রান তোলেন। এরপর ফকনারের বলে সাজঘরে ফেরেন গাপটিল (৩৯)। ৬৬ রানের মাথায় সাজঘরে ফেরেন উইলিয়ামসনও (২৪)। তার উইকেটটি নেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। তার মধ্যেও কলিন মুনরো ২৩ ও গ্রান্ট এলিয়ট ২৭ রান করেন। তাতে লড়াই করার পুঁজি পায় নিউজিল্যান্ড।
বল হাতে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল ও ফকনার ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ওয়াটসন ও মিশেল মার্শ। বাকি দুটি উইকেট রান আউটে কাটা পড়ে।