খেলাধুলা ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেনে আজ মহারণে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস।
বিশ্বকাপের মতো আসরে অবশ্য বরাবরই ভারত ফেভারিট। কারণ, বিশ্বকাপের মঞ্চে কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
তবে পয়মন্ত ভেন্যু ইডেন গার্ডেনে সীমিত ওভারের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারেনি ভারত। এমন পরিসংখ্যান সামনে নিয়ে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি ভারত পাকিস্তান।
তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
১. শারজিল খান
২. আহমেদ শেহজাদ
৩. মোহাম্মদ হাফিজ
৪. উমর আকমল
৫. শোয়েব মালিক
৬. শহিদ আফ্রিদি
৭. শরফরাজ আহমেদ
৮. ইমাদ ওয়াসিম
৯. ওয়াহাব রিয়াজ
১০. মোহাম্মদ আমির
১১. মোহাম্মদ ইরফান।