• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দ্বিতীয় ধাপেও আ.লীগের বিপুল বিজয়

নৌকাঢাকা: জালিয়াতির অভিযোগের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিপুল বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনেও বিশাল জয় পেয়েছিল ক্ষমতাসীন দলটি। তখনও কারচুপির অভিযোগ উঠেছিল।

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ৬৩৯টি ইউপি নির্বাচনের মধ্য এখন পর্যন্ত ৬৩০টির বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৪৫৩টি, বিএনপি ৫৯টি ও অন্যরা ১১৮টিতে জয়ী হয়েছে।

ইউপি নির্বাচনে এবার প্রথমবারের মত নৌকা ও ধানের শীষসহ দলীয় প্রতীকে ভোট দেয়ার সুযোগ সৃষ্টি করা হয়।

দ্বিতীয় ধাপের নির্বাচনে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংসতায় চট্টগ্রামের সন্দ্বীপে ৩ জন এবং জামালপুর, ঢাকার কেরানীগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ ও যশোরে একজন করে মোট ৮ জন নিহত  হয়েছেন। সংঘর্ষের বেশিরভাগ ঘটনাই ঘটেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে।

অনিয়ম ও সহিংসতার কারণে ৩৩টি  কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তবে এই সংখ্যা বাড়তে পারে।

প্রায় অর্ধশত ইউপিতে নির্বাচন বর্জনের খবর পাওয়া গেছে। বর্জনকারীদের বেশিরভাগই বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।

‘আওয়ামী সন্ত্রাসীরা’ ভোট কেন্দ্র দখল করেছে অভিযোগ করে বিএনপি দুই দফারই পুনর্নির্বাচন দাবি করেছে। জামায়াতে ইসলামী বলেছে, প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে আরো বেশি ভোট ডাকাতি হয়েছে।

তবে আওয়ামী লীগ বলেছে, কোথাও কোথাও সামান্য ত্রুটিবিচ্যুতি হলেও সার্বিকভাবে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।

দ্বিতীয় ধাপে ভোটের আগেই আওয়ামী লীগ মনোনীত ৩১ জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। একক প্রার্থী হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

এর আগে প্রথম ধাপে গত ২২ মার্চ অনুষ্ঠিত ৭০৫টি ইউনিয়নের মধ্যে ৫২৭টিতে আওয়ামী লীগ, ৫৩টিতে বিএনপি এবং ১১০টিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তখন ৫৪টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ