• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইউপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

বিএনপিসিসি ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপে ভোট ডাকাতি এবং ব্যাপক সহিংসতার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রোববার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক শেষে এ ব্যাপারে গণমাধ্যমের সামনে জোটের বক্তব্য তুলে ধরা হবে।

যদিও এরই মধ্যে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে ভোট বাতিল এবং নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছেন।

বিএনপি জ্যেষ্ঠ নেতাদের ওই বৈঠকটি রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও দলের তৃনমূলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতি এবং কেন্দ্রীয় কমিটি গঠনে সামগ্রিক বিষয় বৈঠকের আলোচনায় স্থান পেয়েছে বলে জানা গেছে।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপ বিচ্ছিন্ন সহিংসতা এবং অনিয়মের মধ্যে দিয়ে শেষ হয়েছে। নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন ৪২ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ