বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ২:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

জয়পুরহাটে নববিবাহিত যুবকের লাশ উদ্ধার

আপডেট :

লাশজয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামে বিয়ের ৩ দিন  পরেই নিজ বাড়ির শয়নঘর থেকে আজ শুক্রবার দুপুরে  দুলাল তালুকদার (২১) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের মোত্তালেব তালুকদারের ছোট ছেলে দুলাল তালুকদার একই এলাকায় হান্নান তালুকদারের মেয়ে পপি আকতারের সঙ্গে গত ৪ এপ্রিল বিয়ে হয়। বিয়ের তিন দিন পর শুক্রবার দুপুরে দুলালের বাড়ির নিজ শয়নঘরে গলা কাটা লাশ দেখতে পায় তার পরিবার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Comment