• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাবেক এমপি মাসুদ অরুণ গ্রেফতার

meherpurমেহেরপুর : মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
নাশকতার মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
সোমবার ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে মাসুদ অরুণকে গ্রেফতার করা হয়।
ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও সড়কের পাশের গাছ কাটার ঘটনায় সদর থানায় কয়েকটি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে দুটি মামলায় মাসুদ অরুণ আসামি ছিলেন। উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দুটি মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ