• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা খালেদার

হাসিনা-খালেদাসিসি নিউজ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে খালেদা জিয়ার এ কার্ড পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও পাঠানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি শুভেচ্ছা কার্ডও পৌঁছে দেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। কার্ড দেয়ার পর বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। আমরা এটা দিতে এসেছি। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও কাওসার মোল্লা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার বঙ্গাব্দ ১৪২৩ এর প্রথম দিনটি নানা আয়োজনে উদযাপন করবে বাংলাদেশ। দুই নেত্রীর মধ্যে দীর্ঘদিন দেখা-সাক্ষাৎ ও সরাসরি কথা-বার্তা না হলেও দুই ঈদ ও বাংলা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিয়ম করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ