সিসি নিউজ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্য ‘ইসলাম নানাধরনের উৎসবকে উৎসাহিত করায় পহেলা বৈশাখ পালনে মুসলমানিত্ব যায় না, ঈমান নষ্ট হয় না’ এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, ইসলাম সম্পর্কে না জেনে মুর্খের মত কথা বলে ইনু সাহেবরা ইসলাম সম্পর্কে নিজেদের বিরোধী মনোভাব জাহির করেছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে ইউনুছ আহমাদ বলেন, পহেলা বৈশাখ মুসলমানদের কোন উৎসব নয়। কাজেই এটাকে ইসলামের অংশ হিসেবে ফতোয়া দিয়ে নিজেকে মুর্খ হিসেবে তুলে ধরলেন এই জাসদ নেতা। এবং একজন মন্ত্রী হয়ে এভাবে মুর্খের মত কথা বলা বেমানান।
তিনি আরো বলেন, পহেলা বৈশাখের নামে, মাঙ্গলিক প্রদীপ ও শোভাযাত্রা ইসলামবিরোধী কাজ। এ কাজ কোন মুসলমান করতে পারে না। তথাকথিত ইনু সাহেবরা এটাকে জায়েজ বললেই জায়েজ হয়ে যাবে না এবং ভবিষ্যৎে ইসলাম সম্পর্কে না জেনে উল্টাপাল্টা বক্তব্য বা ফতোয়া দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান মাওলানা ইউনুস।