• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

পহেলা বৈশাখে ছাত্রলীগের ৩০০ নেতাকর্মী স্বেচ্ছাসেবক

New Rose Cafe, Saidpur

ছাত্রলীগঢাকা: পহেলা বৈশাখে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী। বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা কাজ করবেন।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে পহেলা বৈশাখকে সামনে রেখে এক বর্ধিত সভা করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যানার, ফেস্টুনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর দেয়া আছে, কোনো দর্শনার্থী বা শিক্ষার্থী কোনো প্রকার সমস্যায় পড়লে তাদের ফোন দেবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিকেল ৫টার পর থেকে তাদের নিরাপত্তার দায়িত্ব আরো জোরদার করবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নববর্ষ পালনের যে উদ্যোগ নিয়েছে তা সাফল্যমণ্ডিত হোক। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী ও দর্শনার্থীদের সব ধরনের সহায়তা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো জাতির আবেগ আর ভালবাসার জায়গা। তাই নববর্ষ পালন করতে নগরবাসী, দর্শনার্থী ও শিক্ষার্থীদের প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তারা যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ