• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শফিক রেহমানের বাসায় তল্লাশি

Shorif20160419092657সিসি নিউজ: জাসাস নেতা ও তার ছেলের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান এবং তাকে জিজ্ঞাসাবাদে আরো নানান তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০১২ সালে জাসাস নেতা ও তার ছেলে রিজভী আহমেদ সিজারের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক। তিনি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানান তথ্যও বিভিন্ন সময় সংগ্রহ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়ার পর তার বাসা থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।’

এ মামলায় তারেক রহমানের সংশ্লিষ্ঠতায় আছে কি না, ‘শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। এরপর মাহমুদুর রহামানকেও রিমান্ডে নেয়া হবে। তারপরই বলা যাবে তারেক রহমানের সংশ্লিষ্ঠতা আছে কিনা।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ