• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঞ্জাবকে উড়িয়ে কলকাতার তৃতীয় জয়

uthapppa-kkrখেলাধুলা ডেস্ক: রবিন উথাপ্পার ঝড়ো ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের এবারের আসরে তৃতীয় জয় তুলে নিলো সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের দেয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যান গম্ভীররা।

এর আগে, টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে প্রীতি জিনতার দল। এ ম্যাচেও খেলতে নামেন সাকিব।

প্রথম উইকেট জুটিতে ২১ রান উঠলেও বেশিক্ষণ টিকতে পারেননি পাঞ্জাবের দুই ওপেনার। দলীয় ২১ রানের আঘাত হানেন কলকাতার মরনে মরকেল। বহরা ৮ রান করে আউট হলে আরেক ওপেনার মুরালি ভিজয়ও টিকতে পারেননি বেশিক্ষণ।

২৬ রান করে চাওলার বলে বোল্ড হন তিনি। ওয়ান ডাউনে নামা শন মার্শ একাই লড়ে গিয়েছেন পাঞ্জাবের হয়ে। কিন্তু তাকে যোগ্য সহযোগিতা করার মতো কেউই ছিল না।

রিদ্ধিমান সাহা, ডেভিড মিলাররা শুধু আসা যাওয়ার মাঝেই ব্যস্ত ছিলেন। এক প্রান্ত আগলে রেখে শন মার্শ তুলে নেন নিজের হাফসেঞ্চুরি। তার কল্যাণেই পাঞ্জাব কোনোমতে একশোর কোটা পার হয়।

পাঞ্জাবের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচেও উইকেটশূন্য থাকেন সাকিব। চার ওভার বল করে ২৮ রান দেন তিনি। ফিল্ডিংয়ে একটি ক্যাচ অবশ্য নিয়েছেন তিনি। কলকাতার হয়ে মরনে মরকেল এবং সুনীল নারিন দুটি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ