• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসিকে কঠোর হতে আ.লীগের অনুরোধ

আ’লীগঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ও সহিংসতা যাতে না ঘটে, সে ব্যবস্থা নিতে নির্বাচনকে কমিশনকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে ইসিকে কঠোর ও সতর্ক থাকতে বলেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না নির্বাচনে অনিয়ম, সহিংসতা হোক। বিষয়টা আওয়ামী লীগের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে। কমিশনকে আওয়ামী লীগ কঠোর হতে বলেছে। সতর্ক থাকতে বলেছে।

নির্বাচনের অনিয়ম ও সহিংসতা নিয়ে প্রশ্ন করা হলে হানিফ বলেন, এখন পর্যন্ত প্রায় ১,৪০০ ইউনিয়নের ১৩,০০০ বেশি কেন্দ্রে ভোট হয়েছে। এর মধ্যে ৫০-৬০টি কেন্দ্রে ঝামেলা হয়েছে। এটা খুব বেশি কিছু নয়। বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

হানিফ অভিযোগ করেন, বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। বিএনপি নির্বাচনে ভালো প্রার্থী দিচ্ছে না। নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না। তারা অন্যের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করতে চাইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ