• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুস্তাফিজের জন্য গলা ফাটালেন সুন্দরী হ্যাজেল!

কিচখেলাধুলা ডেস্ক: বাগদান হয়ে গেছে যুবরাজ সিংহ ও ব্রিটিশ সুন্দরী হ্যাজেল কিচের। খুব শিগগিরি তারা সাতপাকে বাঁধাও পড়বেন। কিন্তু, এটা কী করছেন হ্যাজেল! হবু স্বামীর সামনেই যেভাবে বাংলাদেশী মুস্তাফিজুর রহমানের হয়ে গলা ফাটালেন, তাতে চোখ কুঁচকে গেছে অনেকের।

ঘটনাটা কীভাবে ঘটল? পুনে ও সানরাইজ হায়দরাবাদের মধ্যে ম্যাচের শেষমুহূর্ত। টানটান উত্তেজনা। বল করতে এলেন সানরাইজ হায়দরাবাদের বোলার যুবরাজ সিংহ। কিন্তু, সেভাবে প্রভাব ফেলল না তার বোলিং। ম্যাচের তখন ফিফটি-ফিফটি অবস্থা। আর সেই সময়েই ১ ওভারে ১০ রান দিয়ে ফেলেন যুবি। গ্যালারিতে বসে থাকা হবু স্ত্রী হ্যাজেল কিচও হবু স্বামীর এমন বোলিং দশায় কার্যতই হতাশ হয়ে পড়েন। চোটের কারণে আইপিএল-এর শুরু থেকে খেলতে পারেননি যুবি। হ্যাজেল আশা করেছিলেন, পুনের বিরুদ্ধে নিশ্চয়ই জ্বলে উঠবেন যুবরাজ।

এই সময়ই বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই ফাস্ট বোলার ম্যাচে তখন পর্যন্ত উইকেট পাননি। কিন্তু ডেথ ওভারে যে বিষাক্ত বোলিংটা সানরাইজ হায়দরাবাদের দরকার ছিল, মুস্তাফিজুর সেই বোলিংটাই করলেন।

যে হ্যাজেল হবু স্বামী যুবরাজের পারফরম্যান্সে মুখ কালো করে গ্যালারিতে বসেছিলেন, সেই তিনিই মুস্তাফিজুরের বোলিংয়ের পর আত্মহারা হয়ে যান। মুস্তাফিজুরের নাম ধরে চিৎকার শুরু করে দেন হ্যাজেল। যুবরাজের নজরে একবার চোখও গিয়েছিল গ্যালারিতে থাকা হ্যাজেলের দিকে। কিন্তু, কী আর করার ছিল তার! হ্যাজেলের মুখে তখন শুধুই মুস্তাফিজুরের নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ