• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

গ্রাহকদের তিন কোটি টাকা নিয়ে এনজিও উধাও

উধাওসাভার: সাভারে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের সঞ্চিত প্রায় তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে সুর্য্য উদয় বহুমুখী সমবায় সমিতি নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও)। এতে সমিতির অন্তত ১৫শ গ্রাহক নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা হারিয়ে বিপাকে পড়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে ওই সমিতির অফিসের সামনে অবস্থান নিয়েছে। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার খবর শুনে কয়েক জন নারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রাহকরা জানায় সাভার উপজেলার উলাইল বাজার এলাকার স্থানীয় একটি গার্মেন্টস এর কর্মকর্তা মো.মনির হোসেন (৪০) উলাইল বাজার এলাকায় গত ১ বছর আগে সূর্য্য উদয় বহুমুখি সমবায় সমিতির নামে অফিস ভাড়া নিয়ে কিছু আসবাবপত্র ও কাগজপত্র রেখে গেন্ডা, উলাইল কর্ণপাড়া, কাতলাপুর এলাকায় সুবিধাবঞ্চিত মানুষকে মোটা অংকের ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় আমানতের টাকা উত্তোলন করে। এভাবে গত এক বছরে বিভিন্ন এলাকা থেকে টাকা নিয়ে গ্রাহকদের দ্বিগুণ দেবে বলে সমিতির মোটা অংকের অর্থ প্রায় তিন কোটি টাকা জমা হলে প্রতারক চক্রটি মঙ্গলবার টাকা নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার ঋণ নিতে এসে গ্রাহকরা তাদের কোনো কর্মকান্ড না দেখে হতাশ হয়ে অফিসের সামনে অবস্থান নেন। মঙ্গলবার রাত থেকে তারা ওই অফিসের সামনে অবস্থান নিয়েছে।

ভুক্তভোগী গ্রাহকরা আরো জানান, সংস্থাটির মহা-ব্যবস্থাপক মনির হোসেন বিভিন্ন গ্রামের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে বলেন, সমিতিতে ১ লক্ষ টাকা জমা রাখলে এক বছর পরে এক লক্ষ টাকায় পঞ্চাশ হাজার ও দুই লক্ষ রাখলে বছরে এক লক্ষ টাকা লাভ দেওয়া হবে। এতে বিশ্বাস করে লোকজন সমিতিতে টাকা জমা রাখতে শুরু করেন। পালিয়ে যাওয়ার পর থেকে সমিতির ওই কর্মকর্তা মনির হোসেনের মুঠোফোন বন্ধ রয়েছে। মনির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। তিনি সাভারের কাতলাপুর এলাকায় বসবাস করতো।

গ্রাহকদের তিন কোটি টাকা নিয়ে এনজিও কর্মকর্তা পালিয়ে যাওয়ার খবর শুনে ঘটনা স্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যা বলেন, আমি খবরটি শুনেই পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ