• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিনেমার পর্দায় মুস্তাফিজ!

মুস্তাফিজথেলাধুলা ডেস্ক: বাংলা ছবির বেহাল দশার কথা নতুন করে বলার নেই। একে একে হলগুলো বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। আর যে হলগুলো চালু আছে তাদের সংগ্রাম করে চলতে হচ্ছে। তবে এবার অভিনব এক কাজ করলো হলের মালিকেরা। বাংলা ছবি নয়, হলগুলোতে দেখানো হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুস্তাফিজের খেলাগুলো! আর এমনটা ঘটেছে কুতুবদিয়ার সিনেমা হলগুলোতে।
আইপিলে যেদিন মুস্তাফিজের খেলা হয় সেদিন সিনেমার পোস্টারের পাশাপাশি টানানো হয় মুস্তাফিজের নাম সম্বলিত পোস্টারও। আর এই খেলা দেখার টিকেট মূল্য রাখা হয় ২০ টাকা করে। বুধবার আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজ হায়দ্রাবাদ বনাম সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের খেলা কুতুবদিয়ায় অন্তত তিনটি সিনেমা হলে টিকেট দিয়ে সেই খেলা দেখানো হয়েছে।
সিনেমা দেখার দর্শকের ঘাটতি থাকলেও মুস্তাফিজের খেলা দেখার দর্শকের কমতি নেই। স্থানীয় সিনেমা-স্টলের ব্যবসায়ী জানান, যেদিন মুস্তাফিজের খেলা থাকে সেদিন টিকেট অগ্রিম বিক্রি হয়ে যায়। টুর্নামেন্ট থেকে সাকিবরা বাদ পড়লেও মুস্তাফিজরা আছেন ফাইনালের অপেক্ষায়। আর আজ সুরেশ রায়নার গুজরাট লায়ন্সকে হারালেই ফাইনালে উঠে যাবে তারা। সেই খেলায় ভিড় থাকবে বলে আশাবাদী হলমালিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ