• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুস্তাফিজ

মুস্তাফিজসিসি ডেস্ক: প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ঘরোয়া আসর খেলতে ভারতে গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর সেখানে গিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশের এ বিস্ময়বালক। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি এবং দুর্দান্ত বোলিং করে দলকেও করেছেন চ্যাম্পিয়ন। দেশে ফিরেই জানতে পারলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে জাতীয় বীর আখ্যায়িত করা হয়েছে। আর তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এ নবীন তারকা।
ভারত থেকে সোমবার রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুস্তাফিজুর রহমান। দেশে ফিরে তিনি বলেন, ‘সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এরকম একটি সংবর্ধনা আয়োজন করার জন্যে। উনি আছেন (আরিফ খান জয়), সুজন ভাই, মামা আছেন, সকল মিডিয়াবৃন্দ সকলকে ধন্যবাদ।’
নিজের পারফরম্যান্সে দারুণ খুশি মুস্তাফিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জীবনের প্রথম আইপিএল। শুরুটাও ভালো ছিল। শেষটাও ভালো হয়েছে। আপনাদের ও দেশবাসীর দোয়ায় সব ভালো হয়েছে।’
দেড় মাসের এ সফরে ভারতীয় ক্রিকেটার ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে ছিলেন মুস্তাফিজ। অর্জন করেছেন নানা অভিজ্ঞতা। তার এ অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবেন বলে জানান কাটার মাস্টার।
‘আমি এখনো ছোট। আমি এখনো শিখতে চাই। অনেক দেশের অনেকেই ছিলেন। চেষ্টা করবো সামনে এরা সুযোগ থাকলে এটার ভেতর থেকে আরো ভালো কিছু দেখানোর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ