• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীতে নতুন ভারতীয় ক্রিকেটার

শচীনখেলাধুলা ডেস্ক : গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে ঢাকায় এসেছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা ভারতীয় ব্যাটসম্যান শচীন বেবি।

অবশ্য গাজী গ্রুগের কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়রা কেউই বিষয়টি জানাতে চাইলেন না। ভিক্টোরিয়ার বিপক্ষে লড়াইয়ের আগে চমক রাখতে চাইলেন তারা!

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভিক্টোরিয়া ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। যদিও ‍দুই দলের ম্যাচটি আজই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ‘অজানা’ কারণে ম্যাচটি বৃহস্পতিবার স্থানান্তরিত করে সিসিডিএম।

বুধবার জানা গেল, দলে বিদেশি ক্রিকেটার না থাকায় সিসিডিএমের চেয়ারম্যানের দল গাজী গ্রুপ ‘বিশেষ ক্ষমতাবলে’ ম্যাচটি পিছিয়ে দেন। ভারতীয় ক্রিকেটার গুরকিরাত সিং দেশে ফিরে যাওয়ায় বিদেশি ক্রিকেটার ছিল না গাজীর। মনে করা হচ্ছে, বিদেশি ক্রিকেটার আনতেই একদিন পেছানো হয় ম্যাচটি।

৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ১ হাজার ২২১ রান করেছেন শচীন বেবি। ২৭ বছর বয়সি  এই ব্যাটসম্যান সদ্য সমাপ্ত আইপিএলে বিরাট কোহলির দল বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। তবে ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠতে হলে বৃহস্পতিবার ভিক্টোরিয়ার বিপক্ষে জিততেই হবে গাজী গ্রুপকে। অন্যদিকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এরই মধ্যে সুপার লিগ নিশ্চিত করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ