নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জলঢাকা শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজ উদ্দিন শেখ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামানকে মারধরসহ লাঞ্চিত করার অভিযোগ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
মামলাটি দায়ের করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান। মামলা ইউপি চেয়ারম্যান ছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করা হয়েছে। মামলা রেকর্ড করে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।