• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মেসির অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

messi21467346944খেলাধুলা ডেস্ক : ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলোয়াড় হলেও এবার লিওনেল মেসির অবসর নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনালদো। বিশ্বকাপজয়ী রোনালদোর বিশ্বাস সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও দেশের জার্সিতে খেলতে নামবেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড মেসি।

গত রোববার চিলির বিপক্ষে পেনাল্টি শুট আউটে হারের ফলে দেশের হয়ে টানা তিনটি ফাইনালে শিরোপা জয়ের সুযোগ হারিয়েছেন মেসি। দলের ওই হারে পেনল্টি মিস করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। তাই রাগে ও ক্ষোভে মাত্র ২৯ বছর বয়সেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার এমন সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা জানিয়ে ব্রাজিল কিংবদন্তী রোনালদো জানান, ‘এটা সম্পূর্নভাবে মেসির ব্যক্তিগত পছন্দ। আমাদের উচিত তার এমন সিদ্ধান্তকে সম্মান জানানো।’

তবে মেসির এমন চলে যাওয়াকে সবার জন্য কষ্টের মনে করছেন রোনালদো। চীনের জিনহুয়া নিউজ অ্যাজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘মেসির এমন সিদ্ধান্তে আমরা পরিত্যক্ত ও ছন্নছাড়া হয়ে পড়েছি। আশা করছি সে তার সিদ্ধান্ত পরিবর্তন করবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ