• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত- আইএসপিআর

012012সিসি নিউজ: রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে শুক্রবার রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মিলিটারি অপারেশনস

‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের এ অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সম্মিলিতভাবে তৎপরতা চালায়।
সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এরপর ১২ থেকে ১৩ মিনিটে সব সন্ত্রাসীকে নির্মূল করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে অভিযানের সমাপ্তি হয়।

মিলিটারি অপারেশনসের পরিচালক নাঈম আশফাক চৌধুরী জানান, অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিন বিদেশি রয়েছেন। তাদের একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান।

তিনি আরো জানান, অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর ২০ সদস্য। সংবাদ সম্মেলনে নিহত ব্যক্তিদের পরিচয় জানতে একটি মুঠোফোন নম্বর দেয়া হয়। এই নম্বরটি হলো ০১৭৬৯০১২৫২৪।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব নিরলসভাবে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে। অতি দ্রুততার সঙ্গে এই অভিযান সফল করা হয়।

এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনার জন্য এই অভিযান সফল হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হামলার বিষয়ে আরো জানানো হবে।

সংবাদ সম্মেলনের শেষে এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ