• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নিহত ২০ বিদেশির লাশ সামরিক হাসপাতালে

1ঢাকা: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ২০ বিদেশি নাগরিকের লাশ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। বিকাল সাড়ে ৪টায় ১৫টি এম্বুলেন্সে করে লাশগুলো নিয়ে রেস্তুরা থেকে সিএমএইচের উদ্দেশে রওনা হয়।

এসময় পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করে। তবে রেস্তোরাটি সিলগালা করে দিয়েছে পুলিশ। গণমাধ্যম কর্মীদের রেস্তুরায় ঢুকতে দেয়া হয়নি।  এর আগে দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অপারেশনে সন্ত্রাসীদের জিম্মিদশার অবসানের পর সেখানে প্রবেশ করে ১৫টি এম্বুলেন্স।

জিম্মি উদ্ধারে শনিবার সকাল সাড়ে সাতটার পরপর সেনাবাহিনী,  সোয়াত, পুলিশ, র‌্যাব, বিজিবির সমন্বয়ে অভিযান শুরু হয়। ৪৫ মিনিটের অপারেশনে হামলাকারী ৬ সন্ত্রাসী নিহত হয়।

এছাড়া তিন বিদেশি নাগরিকসহ জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে। তবে রাত সাড়ে ৯টায় হামলার পরপরই ২০ বিদেশি নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে ০১৭৬৯০১২৫২৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ