• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভিসা জটিলতায় মুস্তাফিজ

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক :  ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে ১৩ জুলাই ইংল্যান্ডে রওনা হওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। আজ (বুধবার) যে তার যাওয়া হচ্ছে না তা জানা গিয়েছিল আগের দিনই। ভিসাগত জটিলতায় নির্ধারিত সময়ে পৌছতে পারছেন না দেশসেরা এই কাটার মাস্টার। লম্বা ঈদের ছুটির কারণেই এমন দেরি হচ্ছে তার। ফলে আগামীদিন বৃহস্পতিবারও ইংল্যান্ডে পৌছতে পারবেন না মুস্তাফিজ।

বৃহস্পতিবারই ভিসা হতে পারে। তবে ভিসা হলেও তার পক্ষে আগামীকাল লন্ডন যাত্রা সম্ভব নয়। কারণ বাংলাদেশ বিমানের বৃহস্পতিবার ঢাকা-লন্ডন ফ্লাইট নেই। আর তাই শুক্রবারের আগে লন্ডন যাত্রার সম্ভাবনা নেই  মুস্তাফিজের।  জানা গেছে সরাসরি ফ্লাইট নেই বলে বাংলাদেশ বিমানেই যাবেন। এর ফলে ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে অভিষেক হচ্ছেন না তার। নির্ধারিত সময়ের মধ্যে ইংল্যান্ডে পৌছতে না পারায় আগামী ২১ জুলাই টি-টোয়েন্টি ফিক্সারকে উদ্দেশ্য করেই দেশ ছাড়তে হবে মুস্তাফিজকে।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোড়ন সৃষ্টি করছেন মুস্তাফিজ। ২০১৫ সালে অভিষেকের পর থেকেই মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিষাক্ত অফ কাটারের জাদু দেখিয়ে গোটা ক্রিকেট বিশ্বকেই মুগ্ধ করেছেন। বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে মুস্তাফিজর ভক্তের সংখ্যা। আইপিএলে সেরা উদিয়মান খেলোয়াড় হওয়ার পর তিনি এখন আরও বেশি আলোচিত। এবার সাসেক্সের জার্সি গায়ে তার জাদু দেখার অপেক্ষায় রয়েছে ফিজ ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ