• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিষাক্ত মদপানে রাজশাহীতে ৫ জনের মৃত্যু

মৃত্যুরাজশাহী: বিষাক্ত মদপানে রাজশাহীর চারঘাটে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন।
নিহতরা হলেন- চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমির সুইপার কলোনির জহর লাল (৫৫), গোধুনী রানী (৭০), অনিল (৫৫), গোরশহরপুরের মাহাতাব উদ্দিন (৫৫) ও মুক্তারপুরেরর হেলাল উদ্দিন (৫৬)।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ড মাস্টারের বরাদ দিয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিহতদের শরীরে অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।
নিহতদের মধ্যে অনিলের লাশ রামেক হাসপাতালের শব ঘরে রাখা আছে। মাহাতাব উদ্দিনকে দাফন করা হয়েছে ও অন্যদের লাশ নিজ বাড়িতে আছে।
চারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো তারা জানেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ