• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

অভিষেক হয়ে গেলো মোস্তাফিজের

মোস্তাফিজখেলাধুলা ডেস্ক: আগেই সাসেক্সের পক্ষ থেকে ঘোষণা এসেছিল, এসেক্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নতুন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। যদিও শঙ্কা ছিল দীর্ঘ ১৩ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি দূরে ঠেলে মোস্তাফিজ ঠিক ঠিক মাঠে নামতে পারবেন তো!  তবে সব শঙ্কা দূর করে কাউন্টি ক্রিকেটে অভিষেকটা হয়েই গেলো বাংলাদেশের কাটার মাস্টারের। ইংল্যান্ড পৌঁছার পরদিনই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের বিপক্ষে মাঠে নেমে গেলেন মোস্তাফিজ।  চেমসফোর্ডের কাউন্টি গ্রাইন্ডে অনুষ্ঠিত হচ্ছে এসেক্সের বিপক্ষে ম্যাচটি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প খোলা নেই সাসেক্সের সামনে। এ কারণেই ভ্রমণ ক্লান্তির দিকে না তাকিয়ে মোস্তাফিজের মাথায় ক্যাপটা পরিয়ে দিলো লুক রাইটের দল।  নিয়ম অনুযায়ী কাউন্টি ক্রিকেটে এক ম্যাচে দলগুলো দু’জন বিদেশি খেলাতে পারবে। নিউজিল্যান্ডের রস টেলর আগে থেকেই ছিল সাসেক্সে। অন্য বিদেশির জায়গাটিই মোস্তাফিজের কারণে ছিল অনিশ্চিত। অবশেষে কাটার মাস্টারকে পেয়ে ওই জায়গাটা পূরণ হলো সাসেক্সের।  এই ম্যাচে টস জিতেছে অবশ্য এসেক্স। টস জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৮ রান করেছে মোস্তাফিজের দল সাসেক্স। উইকেটে রয়েছেন লুক রাইট এবং ক্রিস ন্যাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ