• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

নাটোরে প্রাক্তন ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

হত্যানাটোর : নাটোরের সিংড়ার দুর্গম পল্লীতে মোজাফর হোসেন মোজাই (৪০) নামের প্রাক্তন এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় হাছেম আলী এবং মহসিন নামে দুই সহোদরের হাত-পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার ভোরে সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাফর হোসেন (মোজাই ডাকাত) বড়গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চলনবিলের প্রত্যন্ত ডাহিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মোজাফর হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল বর্তমান ইউপি সদস্য প্রাক্তন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলীর।

আজ ভোরে ইউনুস আলীর লোকজন মোজাফর হোসেন ও তার দুই ভাই হাছেন আলী এবং মহসিনকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে মোজাফর হোসেনকে (মোজাই ডাকাত) কুপিয়ে হত্যা করে স্থানীয় আসমা বেগমের বারান্দায় ফেলে রেখে যায়। এ সময় অপর দুই সহোদর হাছেন আলীর ডান পা এবং মহসিনের হাতের আঙুল কেটে দেয় প্রতিপক্ষরা। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ উদ্ধারের তৎপরতা চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা পরে বলা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ