• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে রিভলবারসহ বেসিক ব্যাংকের কর্মকর্তা আটক

Rajarhat News Pic-06-08-16 [1]রফিকুল ইসলাম: কুড়িগ্রামের রাজারহাটে ছুটিতে বাড়িতে বেড়াতে এসে অবৈধ রিভলভার সহ মৌলভীবাজারের চৌমোহনা শাখায় কর্মরত বেসিক ব্যাংকের সহকারী কর্মকর্তাকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিমখান ইউপির মনিডাকুয়া এলাকায় শুক্রবার বিকেলে। শনিবার অস্ত্রসহ আটককৃত বেসিক ব্যাংকের কর্মকর্তা ফেরদৌস আলম খন্দকার দিপুকে প্রধান এবং ৩ জনকে অজ্ঞাত নামীয় আসামী করে রাজারহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে। আটককৃত প্রধান আসামীকে কুড়িগ্রাম বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই হাবিবুর রহমান ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নাজিমখান ইউপির মনিডাকুয়া এলাকার শাহ্ আলম খন্দকার (৭৫) -এর সঙ্গে একই এলাকার মৃত সোনা উল্লার পুত্র সাইফুল ইসলাম (৪৫) গংদের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ সব ঘটনায় উভয় পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এরই সূত্র ধরে শুক্রবার বিকেলে বিবাদমান জমির রোপা আমন ক্ষেতে শাহ্ আলম খন্দকারের পুত্র ফেরদৌস আলম খন্দকার দিপু (৩৯) ও তার ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই জমির রোপনকৃত চারা তুলে জমি দখলের চেষ্টা করে। ওই সময় প্রতিপক্ষ সাইফুল ইসলাম বাধা দিতে গেলে ফেরদৌস আলম খন্দকার দিপু’র সঙ্গে থাকা অবৈধ রিভলবার বের করে সাইফুল ইসলামকে হত্যার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় সাইফুল ইসলামের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে ফেরদৌস আলম দিপুকে রিভলবার সহ আটক করে রাজারহাট থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এস. আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিপুকে অস্ত্রসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে রাতেই কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম রাজারহাট থানায় এসে অস্ত্রসহ আটক দিপুকে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দায়েরের নির্দেশ দেন। সাইফুল ইসলাম বাদী হয়ে নাজিমখান ইউপির মনিডাকুয়া এলাকার শাহ্ আলম খন্দকারের পুত্র ও মৌলভীবাজারের চৌমোহনা শাখা বেসিক ব্যাংকের সহকারী কর্মকর্তা ফেরদৌস আলম খন্দকার দিপুকে প্রধান এবং ২/৩ জনকে অজ্ঞাত নামীয় আসামী করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-০২, তাং-০৬-০৮-২০১৬ ইং। এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) মো. আজিম উদ্দিন বলেন, আটককৃত ফেরদৌস আলম দিপুকে গতকাল শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর পূর্বে ফেরদৌস আলম খন্দকার দিপু সৈয়দপুর শাখায় বেসিক ব্যাংকে কর্মরত অবস্থায় অনিয়মের অভিযোগে আরও একবার চাকুরিচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ