• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেষ আটে ব্রাজিল

7d8e337c014e5de14b1427f308ddd222-brazilখেলাধুলা ডেস্ক: ঠিক সময়ে নিজেদের হলুদ জার্সির গর্ব, অহংকার বুঝতে পারল নেইমারের দল। কঠিন পরীক্ষায় পড়েই যেন ঝলসে উঠল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই চলে গেল শেষ আটে। সেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

এই ম্যাচে ১-১ ড্র করলেও ছিটকে পড়তে হতো ব্রাজিলকে। আগেই দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর ইরাকের বিপক্ষেই জাল খুঁজে পাননি নেইমার-বারবোসা-জেসুসরা। এ কারণে শঙ্কা তো ছিলই। ডেনমার্কই যে ‘এ’ গ্রুপে ছিল সবচেয়ে শক্ত অবস্থানে। কিন্তু নিজেদের দিনে ব্রাজিল যে বিশ্বের যেকোনো দলের চেয়েই শত মাইল এগিয়ে, সেটাই প্রমাণ হয়ে গেল।
দর্শকদের দুয়ো শুনে আগের দুই ম্যাচে মাঠ ছেড়েছিলেন নেইমাররা। জানতেন, তৃতীয় ম্যাচে প্রত্যাশা পূরণ না হলে আরও বড় অপমান অপেক্ষা করছে। তবে দর্শকদের দুয়ো তো সাময়িক। ইতিহাসই কি ক্ষমা করবে নাকি। নিজেদের মাটিতে অলিম্পিক, এই একটা অধরা সোনা জয়ের মিশন।
তাতেই যেন ঝলসে উঠল ব্রাজিল। গ্যাব্রিয়েল বারবোসা করলেন জোড়া গোল (২৬ ও ৮০ মিনিটে)। বাকি দুই গোল গ্যাব্রিয়েল জেসুস (৪০ মিনিট) ও লুয়ানের (৫০)।
এই জয়ে ব্রাজিল শুধু জেতেইনি, গ্রুপ সেরা হয়েছে। অন্য দিকে হন্ডুরাসের সঙ্গে ১-১ ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে অলিম্পিক ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোকেও।
কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে জার্মানির, হন্ডুরাস দক্ষিণ কোরিয়ার, ব্রাজিল কলম্বিয়ার আর নাইজেরিয়া মুখোমুখি হবে ডেনমার্কের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ