• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মুস্তাফিজের কাঁধের সফল অস্ত্রোপচার

মুস্তাফিজসিসি ডেস্ক : মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার সফল হয়েছে। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবে শেষ করেছেন মুস্তাফিজের অস্ত্রোপচার।

বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে অস্ত্রোপচার শুরু হয়। যদিও এ অস্ত্রোপচারের সময় দুইবার পরিবর্তন করে হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১১টা এবং দুপুর ২টায় অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু সকালে তার এমআরআই করানো হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর অস্ত্রোপচার শুরু করেন ওয়ালেস। অস্ত্রোপচারে সময় লেগেছে প্রায় ৫০ মিনিট।

দুই ঘণ্টা নিবীড় পর্যবেক্ষণে রাখার পর মুস্তাফিজকে বেডে দেওয়া হবে। এরপর ছয় ঘণ্টার মতো হাসপাতালে থাকতে হবে এ পেসারকে। অস্ত্রোপচারের আগে ওয়ালেস জানিয়েছিলেন, কাঁধ ও বাহুর সংযোগস্থলের সামনে ও পেছনে দুটি ছিদ্র করে অস্ত্রোপচার করানো হবে। অস্ত্রোপচারের আগে মুস্তাফিজকে সাহস জোগাতে তার সঙ্গে একান্তে কথা বলেন ওয়ালেস। এ ধরনের অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে সাধারণত পাঁচ-ছয় মাস লেগে যায়। তবে ওয়ালেস জানিয়েছেন, মুস্তাফিজ ১২ সপ্তাহের মধ্যে নেটে ফিরতে পারবেন।

মুস্তাফিজকে সাহস জোগাতে বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতির ফোনে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মুস্তাফিজকে সাহস জুগিয়েছেন। মানসিকভাবে শক্ত থাকতে বলেছেন। সকালে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ