• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

মেসিকে নিয়েই আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

মেসিখেলাধুলা ডেস্ক : অবসর ভেঙে আবারো আর্জেন্টিনা দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। আর চারবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলারকে নিয়েই সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে ঘোষিত ২৭ সদস্যের এই স্কোয়াডে অবশ্য জায়গা পাননি সম্প্রতি  নাপোলি থেকে জুভেন্টাসে নাম লেখানো স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। দলে ডাক পেয়েছেন রিভার প্লেটের ফরোয়ার্ড লুকাস অ্যালারিও ও লুকাস প্রাত্তো। দলে ফিরেছেন সান লোরেঞ্জোর ২৭ বছর বয়সি ডিফেন্ডার এমানুয়েল ম্যাসও।

আগামী ১ সেপ্টেম্বর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে আর ৬ সেপ্টেম্বর ভেনেজুয়ালের মাঠে স্বাগতিকদের সঙ্গে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথম ছয় রাউন্ড শেষে তিনটি জয়, দুটি ড্র ও একটি হারে ১১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, নাহুয়েল গুজমান।

ডিফেন্ডার: ফাকুন্ডো রনকাগলিয়া, ম্যাতিও মুসাসিও, রামিরো ফুনেস মোরি, এমানুয়েল ম্যাস, মার্কোস রোহো, মার্টিন ডেমিচেলিস, পাবলো জাবালেতা, গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওটামেন্ডি।

মিডফিল্ডার: ম্যাতিয়াস ক্রানেভিতার, হাভিয়ের মাশচেরানো, লুকাস বিগলিয়া, অগাস্টো ফার্নান্দেজ, এভার বানেগা, হাভিয়ের পাস্তোরে, এরিক লামেলা, নিকোলাস গাইতান, অ্যাঙ্গেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঙ্গেল কোরেরা, লুকাস প্রাত্তো, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা ও লুকাস অ্যালারিও।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ