• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

সিসি নিউজ সম্পাদক জসিম উদ্দিন আহত

jasimসিসি নিউজ: নীলফামারী জেলার প্রথম নিউজ পোর্টাল “সিসি নিউজ’র” সম্পাদক ও বনপা’র রংপুর বিভাগীয় কমিটির সভাপতি জসিম উদ্দিন সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ওই ঘটনা ঘটে।

ওইদিন সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনে সিসি নিউজ’র সহযোগি সম্পাদক এম কে আনোয়ারসহ মটরসাইকেল যোগে বাইপাস সড়ক পথে সম্পাদক জসিম উদ্দিন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ যাচ্ছিলেন। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌছালে রোড ডিভাইডারে পূর্ব অংশের সড়ক মেরামতের কাজের জন্য যানচলাচল বন্ধের জন্য পথ আটকানো বাঁশে ধাক্কা লেগে পড়ে যায়। এতে সহযোগি সম্পাদক সামান্য আঘাত পেলেও মারাত্মক আহত হয়েছেন সম্পাদক জসিম উদ্দিন। তার বাম কাঁধের হাড়ের ক্ষতি হয়। তিনি বর্তমানে বাসায় অবস্থান করে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চীফ মেডিকেল অফিসার (অব.) ডা. আনোয়ার হোসেনের তত্বাবধানে রয়েছেন।

সিসি নিউজ’র সহযোগি সম্পাদক এম কে আনোয়ার জানান, পথ আটকানো বাঁশটিতে কোন রেড কিংবা গ্রীণ সিগন্যাল ছিল না। ফলে এ দূর্ঘটনার শিকার হয়েছে। তিনি জানান, আধা ঘন্টার ব্যবধানে ওই স্থানে চার মটরসাইকেল চালক দূঘটনার শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সৌজন্যে: এমকে টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ