• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইতিহাস গড়ে বোল্টের ‘ট্রিপল ট্রিপল’ জয়

2_47392_0খেলাধুলা ডেস্ক: ইতিহাসে অমর হয়ে অলিম্পিক ক্যারিয়ার শেষ করলেন জ্যামাইকার উসাইন বোল্ট। ভিন্ন গ্রহের এই দৌড় শিল্পি রিওতে জিতে নিয়েছেন তার তৃতীয় সোনা। জিতেছেন অলিম্পিকের ‘ট্রিপল ট্রিপল’। টানা তিন অলিম্পিকে তিনটি একই ইভেন্টে ৯ বার চ্যাম্পিয়ন! অলিম্পিকের ইতিহাসে যা ঘটেনি আগে কখনো
রিও অলিম্পিকের চতুর্দশ দিন বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টায় ৪x১০০ মিটার রিলের ফাইনালে বোল্টের জ্যামাইকা দলের সময় লেগেছে ৩৭.২৭ সেকেন্ড। জ্যামাইকা দলে বোল্টের সঙ্গে ছিলেন আসাফা পাওয়েল, ইয়োহান ব্লেক ও নিকেল আশমিড।
জাপান দল রুপা জিতেছে ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে। যুক্তরাষ্ট্র ডিসকোয়ালিফাইড হয়েছে। ৩৭.৬৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছে কানাডা।
এ নিয়ে টানা তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪x১০০ মিটার রিলের সোনা জিতলেন বোল্ট। আর তাতেই অনন্য ট্রিপল ট্রিপল কীর্তি গড়লেন ২৯ বছর বয়সি জ্যামাইকান গতিদানব। এমন কীর্তি অলিম্পিক ইতিহাসে আর কারো নেই!
অনন্য এক রেকর্ডও স্পর্শ করলেন বোল্ট। এত দিন অলিম্পিক ইতিহাসে অ্যাথলেটিক্সে ৯টি সোনা ছিল কেবল ফিনল্যান্ডের মাঝারি ও দূরপাল্লার দৌড়বিদ পাভো নুর্মি ও যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কার্ল লুইসের। সেখানে তৃতীয়জন হিসেবে নাম লেখালেন বোল্ট।
বোল্ট জানিয়েছেন, এটাই তার শেষ অলিম্পিক। তার মানে বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টার অলিম্পিকে তার শেষ দৌড়টা দৌড়ে ফেললেন। আর শেষ করলেন অলিম্পিক অ্যাথলেট হিসেবে সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ডটা দুই গ্রেট অ্যাথলেটের সাথে ভাগাভাগি করে। তার মতো অ্যাথলেটিক্সে ৯টি অলিম্পিক সোনা আছে যুক্তরাষ্ট্রের সাবেক লং জাম্পার কার্ল লুইস ও দূরপাল্লার দৌড়বিদ পাভো নুরমির। বেইজিং ও লন্ডনের পর অলিম্পিক ইতিহাসের মাত্র দ্বিতীয় দৌড়বিদ হিসেবে তিনটি ১০০ মিটার রিলে জিতলেন বোল্ট। এর আগে এই ইভেন্টে তিনবার জিতেছেন শুধু যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্ক ওয়াইকফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ