• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ঝিনাইদহে কিশোর নির্যাতনের ঘটনায় মামলা

file (4)ঝিনাইদহ প্রতিনিধি: ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে ঝিনাইদহে পিয়াস নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনকারী দোকান মালিক তিজারত হোসেন পলাতক রয়েছেন। রবিবার বিকেলে কিশোর পিয়াসের খালু বাদী ৩ জনকে আসামি করে থানায় মামলা করেছে।
আহত কিশোর পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটে অবস্থিত তিজারত ইলেকট্রনিক্সের দোকান থেকে ৭শ’ টাকা চুরির অভিযোগ এনে পিয়াসকে মারপিট করে দোকান মালিক। এ সময় হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এরপর রাত ১২টার দিকে পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, কিশোর নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং-২৯। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ