• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাকিব

সাকিবখেলাধুলা ডেস্ক: আরও একটি মুকুট যোগ হতে চলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিরল সম্মাননায় ভূষিত হতে চলেছেন তিনি। সাকিব পেতে চলেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার, যা কিনা বিবেচিত হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সম্মাননা হিসেবে।
অবসরের আগেই এই পুরস্কার লাভের দৃষ্টান্ত এ দেশের ক্রীড়া ইতিহাসে হাতে গোনা। ক্রিকেটার হিসেবে এ গৌরব অর্জন করেছেন মাত্র দুইজন। ১৯৯৮ সালে খেলা চালিয়ে যাওয়া অবস্থাতেই জাতীয় পুরস্কার পান আকরাম খান। আর কিংবদন্তী স্পিনার মোহাম্মদ রফিকও ২০০৬ সালে, অর্থাৎ আনুষ্ঠানিক অবসরের দুই বছর আগেই এ সম্মাননা লাভ করেন।
আরও দুইজন বাংলাদেশীর ঝুলিতে আছে এই বিরল কীর্তি। শ্যুটার আসিফ হোসেন খান (২০০২) ও শারমিন আকতারও (২০০৬) অবসরের আগেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আর এবার তাদের পাশে উঠছে সাকিবের নাম।
সাকিবের জাতীয় পুরস্কার পাওয়ার বিষয়টি ঘোষিত হয়েছিল বেশ অনেকদিন আগে, ২০১৩ সালে। সাকিবের নাম ছিল ২০১২ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায়। তখন ২০১০, ২০১১, ২০১২ এই তিন বছরের জন্য মোট ৩২ জন ক্রীড়াবিদ মনোনীত হন জাতীয় পুরস্কার পাওয়ার জন্য। কিন্তু আজও পুরস্কার হাতে পাননি তারা। অবশেষে অপেক্ষা ফুরোবে সেপ্টেম্বরের ৪ তারিখে। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ