• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

আজ তাজিকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নারী ক্রিকেটখেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান। সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্পচার করবে বিটিভি ওয়ার্ল্ড।
‘সি’ গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ৩-০ গোলে জয় পায়। মূলত এই ইরানকেই প্রধান প্রতিপক্ষ ভাবা হয়েছিল। কারণ, তারা যে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।
পরের ম্যাচে সোমবার সিঙ্গাপুরের মেয়েদের বাংলাদেশ উড়িয়ে দেয় ৫-০ গোলে। আর আজ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ তাজিকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে চূড়ান্তপর্বে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলাদেশের মেয়েরা।
অবশ্য এই গ্রুপের পাঁচটি ম্যাচের পাঁচটিই জিততে পারলে নিশ্চিতভাবেই মূলপর্বের টিকিট পাবে বাংলাদেশ। একটি ম্যাচে ড্র কিংবা হেরে গেলে ভিন্ন হিসাব-নিকাশের অপেক্ষায় থাকতে হবে।
লক্ষ্যে পৌঁছতে হলে শুধু আজকের ম্যাচ নয় বাকি দুটি ম্যাচেও ভালো করতে হবে। তবে এখন বাংলাদেশের একমাত্র শক্ত প্রতিপক্ষ চাইনিজ তাইপে। বাংলাদেশের সমান দুটি ম্যাচ জয় পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চাইনিজ তাইপে।
প্রথম দুই ম্যাচে বাংলাদেশ করেছে ৮ গোল। আর চাইনিজ তাইপে করেছে ১২ গোল। গোল গড়ে তারা এগিয়ে। অন্য কোনো ম্যাচ না হারলে বাংলাদেশ ও চাইনিজ তাইপের লড়াইটা হবে অলিখিত গ্রুপ ফাইনাল।
বাংলাদেশ-তাজিকিস্তানের ম্যাচের আগে সকাল ১১টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও সিঙ্গাপুর। আর বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে ইরানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ