• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

image_164385_0খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার রাতে প্রথমার্ধে কোন দলই নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। সময়ের অন্যতম সেরা তারকা নেইমারসহ ব্রাজিলের কেউই এই অর্ধে নিজেকে মেলে ধরতে পারেনি। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
৭১ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচের জটটা নেইমারই প্রথম খুললেন। পেনাল্টি থেকে এগিয়ে দিলেন দলকে। বাকিটা সময় অবশ্য ম্যাচের নায়ক হয়ে গেলেন ব্রাজিলের নতুন তারকা গ্যাব্রিয়েল জেসুস।
৮৭ মিনিটে মার্সেলোর একেবারে সীমান্ত থেকে করা ব্যাকপাসে অদ্ভুত এক ফ্লিক করে বল পাঠালেন জালে। এরপর যোগ করা সময়ে বক্সের মাথা থেকে দারুণ এক শটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করলেন এবার ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো এই ফরোয়ার্ড।
কুইতোর মাঠে অভিষেকে জোড়া গোল, এমন শুরু খোদ পেলেও হয়তো স্বপ্ন দেখতেন! অলিম্পিকেও আলো কেড়েছিলেন জেসুস। কোচ হিসেবে তিতের অভিষেকটাও হলো দুর্দান্ত। ব্রাজিল ধীরে ধীরে দুঙ্গার চাপিয়ে দেওয়া শুঁয়োপোকার খোলস ছেড়ে সুন্দর প্রজাপতি হয়ে উঠছে।
ব্রাজিলের জন্য এই জয়টা ভীষণ দরকার ছিল। পয়েন্ট টেবিলের ছয়ে পড়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখান থেকে ড্র নিয়ে ফিরলেও তাদের জন্য সমীকরণ আরও জটিল হয়ে উঠত, সন্দেহ নেই। ব্রাজিল পুরো তিন পয়েন্ট নিয়েই ফিরল।
ব্রাজিল (১২ পয়েন্ট) এখনো পয়েন্ট টেবিলের পাঁচে আছে। কিন্তু শীর্ষে থাকা আর্জেন্টিনার (১৪) সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র ২। ফলে সামনের দিনগুলোতে স্বস্তিতে এগোতে পারবে তারা। পরের ম্যাচটা তো নিজেদের মাঠেই, প্রতিপক্ষ কলম্বিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ